জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ১০ রুটে ২০টি স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে

ছবি- দৈনিক জয়পুরবার্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল (বিশেষ) ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাহিদার ভিত্তিতে যেসব রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে সেগুলো হলো— কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর।

এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ বরাদ্দের কারণে ২৫ ডিসেম্বর স্বল্প দূরত্বের তিনটি ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকবে। ট্রেনগুলো হলো— রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী)।

রেলপথ মন্ত্রণালয় জানায়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়সমূহ থেকে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচে যাতায়াতের ক্ষেত্রে ‘নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫’ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে তিনটি ট্রেনের এক দিনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ১০ রুটে ২০টি স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত