জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা কার্যক্রম উদ্বোধন করলেন ফজলে হুদা বাবুল

ছবি-প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো হয়ে এসেছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা। গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই মানবিক ও জনকল্যাণমূলক চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ফজলে হুদা বাবুল।

উদ্বোধনী বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, “দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা শুধু একটি কার্যক্রম নয়, এটি মানবিক দায়বদ্ধতার প্রতিফলন। চোখ মানুষের জীবনের অমূল্য সম্পদ। সেই চোখের চিকিৎসা যদি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তাহলে সমাজে প্রকৃত পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমে আসবে।

চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন বদলগাছী থানা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, মহাদেবপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক, মহাদেবপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু (চেয়ারম্যান, ইফফাত ফাউন্ডেশন)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা গেছে, বগুড়ার গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরুল কায়েসের সার্বিক সহযোগিতায় গত ২৩ ডিসেম্বর (বুধবার) মহাদেবপুর উপজেলার রোহিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোগী নিবন্ধন ও চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

চক্ষু শিবিরে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও বয়স্ক রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। পরীক্ষায় যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন নির্ধারণ করা হয়েছে, তাদের পরবর্তীতে গাক চক্ষু হাসপাতালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় এলাকাবাসী বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন চক্ষু শিবির আয়োজনের দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা কার্যক্রম উদ্বোধন করলেন ফজলে হুদা বাবুল

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত