জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক দিনমজুরের বাড়ির দেয়াল ভেঙে গোয়ালঘর থেকে তিনটি ষাঁড় গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।
এ সময় চোরেরা বাড়ির উঠানে রাখা একটি মোটরসাইকেল বিকল করে দেয় বলে জানা গেছে। ঘটনাটি সোমবার দিবাগত রাতে (২৩ ডিসেম্বর) উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের ঘটে।
ক্ষতিগ্রস্ত দিনমজুর ফেরদৌস ইসলাম (৩৫) ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি জানান, চুরি হওয়া তিনটি ষাঁড় গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান ফেরদৌস ইসলামের মা আসমা বেগম। পরে চিৎকার শুরু করলে ফেরদৌস ইসলাম ঘুম থেকে উঠে দরজা খুলে দেন। এরপর গোয়ালঘরে গিয়ে দেখা যায়, ভেতরে বাঁধা তিনটি গরু নেই এবং গোয়ালঘরের দেয়ালের ইট ভাঙা অবস্থায় রয়েছে। এ সময় বাড়ির উঠানে রাখা একটি মোটরসাইকেলের তেল বের করে নিয়ে তার ছিঁড়ে বিকল করে রাখা হয়।
স্থানীয়দের ধারণা, চোরেরা যাতে দ্রুত পালিয়ে যেতে পারে এবং পরিবারের লোকজন তাদের ধাওয়া করতে না পারে, সে জন্যই মোটরসাইকেলটি নষ্ট করে রাখা হয়েছে। দিনমজুর ফেরদৌস ইসলাম বলেন, “অনেক কষ্ট করে ঈদে বিক্রির জন্য গরুগুলো লালন-পালন করছিলাম। সব শেষ হয়ে গেল। আমার অনেক বড় ক্ষতি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এলাকাবাসী জানান, বাড়ির ভেতরে লোকজন থাকা সত্ত্বেও সম্প্রতি এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা চোরচক্র শনাক্ত ও এসব ঘটনা রোধে প্রশাসনের জোরালো নজরদারি দাবি করেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন