জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাই পুলিশ

ভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাই পুলিশ
ছবি-সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবি উঠেছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে এই ক্ষমতা প্রয়োজন বলে মত দিয়েছেন মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়। সভায় জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সব রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

সভায় বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সুপাররা বলেন, নিয়মিত অভিযানের মাধ্যমে আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে। তবে যানবাহন ও জনবল সংকটের কারণে দায়িত্ব পালনে নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। তারা জানান, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে তা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

পুলিশ কর্মকর্তারা আরও বলেন, নির্বাচনের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের ভোটকেন্দ্রে যেতে সহযোগিতা করতে হয় পুলিশকে। এ ক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের যুক্ত করা হলে পুলিশের ওপর চাপ কমবে। পাশাপাশি বিগত নির্বাচনগুলোর তুলনায় এবার পুলিশের জন্য বরাদ্দ বাজেট বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন।

পুলিশ সুপাররা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশের জন্য সীমিত আকারে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

অন্যদিকে জেলা প্রশাসকরা সভায় জানান, মাঠপর্যায়ে এখনো উল্লেখযোগ্য পরিমাণ বৈধ অস্ত্র রয়েছে। এসব অস্ত্র দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের সহযোগিতা প্রয়োজন। দুর্গম ও দূরবর্তী এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার সুবিধা দেওয়ারও দাবি জানান তারা।

জেলা প্রশাসকরা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে অপতথ্য প্রচার বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে এবং আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে তারা আশ্বস্ত করেন।

সভায় জানানো হয়, সহিংসতায় ক্ষতিগ্রস্ত কয়েকটি উপজেলায় প্রশাসনের গাড়ি পুড়ে গেছে। এসব উপজেলায় নতুন গাড়ি সরবরাহ জরুরি। পাশাপাশি গণভোটের প্রচারের সময়সীমা বাড়ানো এবং সীমান্তবর্তী জেলাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাই পুলিশ

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত