জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দীপু দাস হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং বস্ত্রহীন করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনার  প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিপ্লবী ছাত্র আন্দোলন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন করে সংগঠনটির নেতা কর্মীরা। এর আগে জিরো পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির আহবায়ক বিশ্বজিত শীল, কেন্দ্রীয় সদস্য সচিব রেহেনা পারভীন খুশি, সদস্য রুদ্র নীল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। দ্রুত এ ঘটনার বিচার দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। পরে তার মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস ১৯ ডিসেম্বর বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেছেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দীপু দাস হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং বস্ত্রহীন করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনার  প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিপ্লবী ছাত্র আন্দোলন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন করে সংগঠনটির নেতা কর্মীরা। এর আগে জিরো পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির আহবায়ক বিশ্বজিত শীল, কেন্দ্রীয় সদস্য সচিব রেহেনা পারভীন খুশি, সদস্য রুদ্র নীল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। দ্রুত এ ঘটনার বিচার দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। পরে তার মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস ১৯ ডিসেম্বর বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেছেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত