জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নুর পার্থ মান্না সাকীসহ ৮ জনের জন্য আসন ছাড়লো বিএনপি

নুরুল হক নুর, আন্দালিব রহমান পার্থ, মাহমুদুর রহমান মান্না এবং জোনায়েদ সাকী। ছবি: সিটিজেন গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছাড়ার একদিন পর বিএনপি শরিকদের মধ্যে আরও ৮টি আসন বণ্টন করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ঢাকা-১২ আসনে, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার পিরোজপুর-১ আসনে এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে লড়বেন।

এছাড়া গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী ব্রাহ্মণবাড়িয়া-৬, ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ যশোর-৫, এবং ঢাকা-১৭ আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচনে অংশ নেবেন।

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে মঙ্গলবার জামিয়তে উলামায়ে ইসলাম-কে নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২ এই চারটি আসন দেওয়া হয়েছিল। ৩০০ আসনের মধ্যে বিএনপি ইতিমধ্যে ২৭২ আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। আজ শরিকদের আরও ৮টি আসন দেয়া হলো। বাকি আছে ১৬টি আসন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নুর পার্থ মান্না সাকীসহ ৮ জনের জন্য আসন ছাড়লো বিএনপি

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছাড়ার একদিন পর বিএনপি শরিকদের মধ্যে আরও ৮টি আসন বণ্টন করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ঢাকা-১২ আসনে, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার পিরোজপুর-১ আসনে এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে লড়বেন।

এছাড়া গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী ব্রাহ্মণবাড়িয়া-৬, ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ যশোর-৫, এবং ঢাকা-১৭ আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচনে অংশ নেবেন।

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে মঙ্গলবার জামিয়তে উলামায়ে ইসলাম-কে নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২ এই চারটি আসন দেওয়া হয়েছিল। ৩০০ আসনের মধ্যে বিএনপি ইতিমধ্যে ২৭২ আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। আজ শরিকদের আরও ৮টি আসন দেয়া হলো। বাকি আছে ১৬টি আসন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত