জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরলেন তারেক রহমান, পূর্বাচলে বিএনপির সংবর্ধনা

ছবি- দৈনিক জয়পুরবার্তা

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

দেশের মাটিতে পা রেখে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তারেক রহমান দেশবাসীকে সালাম জানান। এরপর তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রথমেই আমি মহান রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করছি। তাঁর অশেষ দয়া ও দোয়ায় আমি আজ আমার মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।”

বক্তব্যে তিনি একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরেন। তারেক রহমান বলেন, “বিএনপি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়বো, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। এমন বাংলাদেশ, যেখানে একজন নারী, একজন পুরুষ বা একজন শিশু—যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হয়ে ইনশাআল্লাহ নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে।”

তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষ দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, তা থেকে মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।

অনুষ্ঠান ঘিরে পূর্বাচল এলাকায় ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের দেশে ফেরা ও বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরলেন তারেক রহমান, পূর্বাচলে বিএনপির সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

দেশের মাটিতে পা রেখে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তারেক রহমান দেশবাসীকে সালাম জানান। এরপর তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রথমেই আমি মহান রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করছি। তাঁর অশেষ দয়া ও দোয়ায় আমি আজ আমার মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।”

বক্তব্যে তিনি একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরেন। তারেক রহমান বলেন, “বিএনপি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়বো, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। এমন বাংলাদেশ, যেখানে একজন নারী, একজন পুরুষ বা একজন শিশু—যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হয়ে ইনশাআল্লাহ নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে।”

তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষ দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, তা থেকে মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।

অনুষ্ঠান ঘিরে পূর্বাচল এলাকায় ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের দেশে ফেরা ও বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত