বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ বা শিশু—যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরে আসতে পারে। আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।” রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। বিকেল ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। মঞ্চে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধনের মাধ্যমে বক্তব্য শুরু করে তারেক রহমান বলেন, “প্রথমেই আমি মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। তাঁর দোয়ায় আমি আজ আমার মাতৃভূমিতে ফিরে এসেছি।”
তিনি বলেন, “১৯৭১ সালে এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালেও তেমনিভাবে সর্বস্তরের মানুষ এক হয়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।”
সম্প্রতি শহীদ ওসমানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “ওসমান চেয়েছিলেন এ দেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ১৯৭১ ও ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি বলেন, ভবিষ্যতে তরুণ প্রজন্মই দেশ গঠনে নেতৃত্ব দেবে।
গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ গড়ে তোলার অঙ্গীকার করে তিনি পরপর তিনবার বলেন, “আমরা দেশের শান্তি চাই।”
দেশ গঠনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি মার্কিন নেতা মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর সঙ্গে মিল রেখে বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন।”
এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। ঢাকায় আসার আগে তার বিমানটি সিলেটে অবতরণ করে। দেশে ফেরার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দর থেকে তিনি জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে পূর্বাচলের সংবর্ধনাস্থলে যান। সেখানে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন। পরে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। হাসপাতাল থেকে তিনি গুলশান-২ নম্বরের বাসভবনে যাবেন।
এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর ঢল নামে। বৃহস্পতিবার ভোর থেকেই হেঁটে ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সংবর্ধনাস্থলে জড়ো হন। মঞ্চে ১৯টি চেয়ার প্রস্তুত করা হয় এবং পুরো এলাকা জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন