আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের জন্য তাঁরও একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত উক্তির কথা উল্লেখ করেন। তারেক রহমান বলেন, “মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছিলেন— ‘আই হ্যাভ আ ড্রিম’। আজ আপনাদের সামনে বলতে চাই— আই হ্যাভ আ প্ল্যান। ফর দ্য পিপল অব দ্য কান্ট্রি, ফর মাই কান্ট্রি।”
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৬৩ সালে চাকরি ও স্বাধীনতার দাবিতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘মার্চ অন ওয়াশিংটন’ কর্মসূচিতে দেওয়া ঐতিহাসিক ভাষণে মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, ‘আজ ও আগামীকালের কঠিন পরিস্থিতির মধ্যেও আমার একটি স্বপ্ন আছে। আমার স্বপ্ন হলো— একদিন এই জাতি উঠে দাঁড়াবে।’
তারেক রহমান বলেন, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে তাঁর যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা অপরিহার্য। “আপনারা যদি পাশে থাকেন, সহযোগিতা করেন, তাহলে এই ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়ন করা সম্ভব হবে,”—বলেন তিনি।
বক্তব্যে তিনি বিশৃঙ্খলা পরিহারের আহ্বান জানিয়ে বলেন, যেকোনো মূল্যে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। “নারী, পুরুষ, শিশু—যে কোনো শ্রেণি, পেশা বা ধর্মের মানুষ হোক না কেন, সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। একটি নিরাপদ সমাজ গড়াই আমাদের লক্ষ্য,”—যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমানের এ বক্তব্যে গণসংবর্ধনায় উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মীর মধ্যে উচ্ছ্বাস ও প্রত্যাশার আবহ সৃষ্টি হয়।
জে/বি/সকেল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন