জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন
ছবি-সংগৃহীত

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার সকাল ৭টার দিকে ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। এতে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার সময় জাহাজটিতে কোনো পর্যটক না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম। তিনি জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনে জাহাজটি পুরোপুরি পুড়ে গেছে।

বিআইডব্লিউটিএ কক্সবাজার নদী বন্দরের কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল জানান, সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় জাহাজটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজটি সেন্টমার্টিন রুটে চলাচল করত এবং বর্তমানে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত