জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

লিটারে আরও ৯ টাকা বেশি দরে সয়াবিন বিক্রি

ভোজ্যতেল বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোক্তা স্বার্থ উপেক্ষার অভিযোগ

ছবি-সংগৃহীত

সরকারি সিদ্ধান্তকে কার্যত উপেক্ষা করে সয়াবিন ও পাম তেলের বাজারে আবারও বাড়তি দামে বিক্রির অভিযোগ উঠেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কাগজে-কলমে সরকার নির্ধারিত দাম থাকলেও বাস্তবে খুচরা বাজারে তার কোনো প্রতিফলন নেই। বরং প্রশাসনের একাংশকে ‘ম্যানেজ’ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি আরও ৯ টাকা বেশি দরে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করছেন বাজার বিশ্লেষকরা।

তাদের মতে, ভোক্তার স্বার্থ উপেক্ষা করে ব্যবসায়ী সিন্ডিকেটের চাপেই তেলের দাম বাড়ানো হয়েছে কি না—তা খতিয়ে দেখতে জরুরি তদন্ত প্রয়োজন।

টিসিবির প্রতিবেদনে মিলছে বাড়তি দামের প্রমাণ

রাজধানীর একাধিক বাজারের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে দেখা যায়—শুক্রবার প্রতিলিটার খোলা সয়াবিন তেল সর্বোচ্চ ১৮৫ টাকায় বিক্রি হয়েছে, যেখানে সরকার নির্ধারিত মূল্য ১৭৬ টাকা। অর্থাৎ লিটারে ৯ টাকা বেশি আদায় করা হয়েছে।

টিসিবির তথ্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার সর্বোচ্চ ১৯৮ টাকায় বিক্রি হয়েছে, যা সরকার নির্ধারিত ১৯৫ টাকার চেয়ে ৩ টাকা বেশি। একইভাবে খোলা পাম অয়েল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১৬৬ টাকায়, যা নির্ধারিত ১৬২ টাকার চেয়ে ৪ টাকা বেশি।

দাম বাড়ানোর পেছনের সিদ্ধান্ত

গত ৭ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারপ্রতি ৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়, যা ৮ ডিসেম্বর থেকে কার্যকর হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

  • বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৯৫ টাকা (আগে ১৮৯ টাকা)

  • খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা (আগে ১৭০ টাকা)

  • পাম তেল ১৬৬ টাকা

  • ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৫৫ টাকা

তবে বাস্তবে এসব নির্ধারিত দামে বাজারে তেল বিক্রি হচ্ছে না।

আগেই বাড়ানো হয়েছিল অনুমতি ছাড়াই

এর আগে গত ১০ নভেম্বর লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় ভোজ্যতেল পরিশোধনকারী মালিকদের সংগঠন। ২৪ নভেম্বর আবারও তারা মূল্য সমন্বয়ের সুপারিশ করে। কিন্তু মন্ত্রণালয় তখন সাড়া না দেওয়ায় ব্যবসায়ীরা সরকারকে না জানিয়ে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকায় বিক্রি শুরু করে দেয়। নতুন দাম উল্লেখ করে মোড়কে তেল বাজারে ছাড়ায় ভোক্তারা বাধ্য হয়ে বাড়তি দামেই তেল কিনতে বাধ্য হন।

প্রশ্ন উঠেছে তদারকি নিয়ে

ডিসেম্বরের ৮ তারিখ থেকে মাত্র ১৮ দিনের ব্যবধানে কীভাবে আবার লিটারপ্রতি ৯ টাকা বাড়তি দামে তেল বিক্রি হচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এর আগে সরকারকে না জানিয়ে দাম বাড়ানোয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং ব্যবসায়ীদের শোকজও করা হয়।

ভোক্তা সংগঠনের অভিযোগ

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন,

“ভোক্তার স্বার্থ রক্ষায় সরকার এক প্রকার ব্যর্থ। যে সময়ে তেলের দাম কমার কথা, সেই সময় ব্যবসায়ী সিন্ডিকেটের চাপে পড়ে দাম বাড়ানো হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি হচ্ছে না—এটাও তদারকি করা হচ্ছে না।”

মাঠপর্যায়ের চিত্র

শুক্রবার রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার, মালিবাগ কাঁচাবাজার ও জিনজিরা বাজার ঘুরে একই দামের চিত্র পাওয়া গেছে। জিনজিরা কাঁচাবাজারের মুদি দোকানি মো. সাগর বলেন,

“কোম্পানিগুলো আমাদের কাছে বেশি দামে তেল দিচ্ছে। আমরা বেশি দামে কিনলে কম দামে বিক্রি করব কীভাবে?”

ভোক্তা অধিদপ্তরের বক্তব্য

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সহকারী পরিচালক জানান, ভোজ্যতেলের বাজার পরিস্থিতি তদারকি করা হবে। কোন পর্যায়ে কারসাজি হচ্ছে তা খতিয়ে দেখে প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ভোজ্যতেল বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোক্তা স্বার্থ উপেক্ষার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত