জয়পুরহাটের কালাই উপজেলায় বিরল শারীরিক ত্রুটিযুক্ত এক নবজাতকের জন্ম হয়েছে। জন্মের মাত্র একদিন পরই শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরিবারের দাবি, এর আগেও একই মায়ের গর্ভে একই ধরনের শারীরিক ত্রুটিযুক্ত একটি নবজাতকের জন্ম হয়েছিল।
ঘটনাটি ঘটেছে কালাই উপজেলার নুনুজ গ্রামের। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাড়িতেই স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব সম্পন্ন হয়। জন্মের পরপরই নবজাতকের শারীরিক গঠনে গুরুতর অস্বাভাবিকতা ধরা পড়ে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়।
পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাৎক্ষণিকভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত শনিবার (২৭ ডিসেম্বর) শিশুটির মৃত্যু হয়।
নবজাতকের বাবা বলেন, “কয়েক বছর আগেও আমার স্ত্রীর গর্ভে একই ধরনের শারীরিক ত্রুটিযুক্ত একটি সন্তানের জন্ম হয়েছিল, যেটিও একদিনের বেশি বাঁচেনি। এরপর আমাদের একটি সুস্থ কন্যাসন্তান জন্ম নেয়। তিন বছর পর আবার সন্তান হলে একই সমস্যায় আক্রান্ত শিশু জন্ম নেয়।”
চিকিৎসকরা জানান, জেনেটিক ত্রুটি, গর্ভকালীন স্বাস্থ্যঝুঁকি অথবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানো, এই সবকিছু মিলেই এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, গর্ভধারণের আগে এবং গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে এ ধরনের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি গর্ভকালীন স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সচেতন মহল মনে করছে, প্রত্যন্ত অঞ্চলে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ পরামর্শ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন