জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় মালিকছাড়া এসব পণ্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় আজ সন্ধ্যা ৬টায় ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। দুপুর ২টার দিকে সীমান্ত পিলার ২৭৯ এমপি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারইল নামক এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় সেখান থেকে ১৫ কেজি ভারতীয় জিরা, ৪ পিস ভারতীয় বেনারসি শাড়ি, ৮ পিস শাল, এক কেজি ওয়াশিং পাউডার, ৩টি স্টিরের মগ, ২টি স্টিলের গ্লাস এবং একটি স্টিলের চামচ উদ্ধার করা হয়।
এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার একশত টাকা। এই মালামালগুলো নিকটস্থ হিলি শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ১৪ বিজিবি।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন