জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সীমান্ত পেরিয়ে আসছিল ৬ মহিষ, ভটভটিসহ ৪ জনকে ধরলো বিজিবি

ছবি- দৈনিক জয়পুরবার্তা

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৬ টি ভারতীয় মহিষ এবং একটি ইঞ্জিনচালিত ভটভটিসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (০৪ জানুয়ারি) সকালে উপজেলার বিহারীনগর এলাকা থেকে ১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার জোতমাহমুদপুর গ্রামের রাশেদুল ইসলাম (২৬) ও জহুরুল ইসলাম (৪০), শাহপুর গ্রামের হুমায়ুন কবির (৩৮) ও তরিকুল ইসলাম (৩৫)।

এ ঘটনায় আজ বিকেল পৌনে ৫ টার দিকে ১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রবিবার সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল সীমান্তের মেইন পিলার ২৬৩ নম্বরের ৪ নম্বর সাব পিলার থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৬ টি ভারতীয় মহিষ, মহিষ বহনে ব্যবহৃত একটি ভটভটি এবং ৪টি মোবাইল ফোনসহ ওই ৪ ব্যক্তিকে আটক করা হয়।

 ছয়টি মহিষ ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে গবাদিপশুগুলোসহ তাদেরকে ধামইরহাট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ১৪-বিজিবি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সীমান্ত পেরিয়ে আসছিল ৬ মহিষ, ভটভটিসহ ৪ জনকে ধরলো বিজিবি

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৬ টি ভারতীয় মহিষ এবং একটি ইঞ্জিনচালিত ভটভটিসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (০৪ জানুয়ারি) সকালে উপজেলার বিহারীনগর এলাকা থেকে ১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার জোতমাহমুদপুর গ্রামের রাশেদুল ইসলাম (২৬) ও জহুরুল ইসলাম (৪০), শাহপুর গ্রামের হুমায়ুন কবির (৩৮) ও তরিকুল ইসলাম (৩৫)।

এ ঘটনায় আজ বিকেল পৌনে ৫ টার দিকে ১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রবিবার সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল সীমান্তের মেইন পিলার ২৬৩ নম্বরের ৪ নম্বর সাব পিলার থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৬ টি ভারতীয় মহিষ, মহিষ বহনে ব্যবহৃত একটি ভটভটি এবং ৪টি মোবাইল ফোনসহ ওই ৪ ব্যক্তিকে আটক করা হয়।

 ছয়টি মহিষ ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে গবাদিপশুগুলোসহ তাদেরকে ধামইরহাট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ১৪-বিজিবি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত