জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় বেশি দামে গ্যাস বিক্রি, ডিলারকে টাকা জরিমানা

নওগাঁয় সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের সুলতানপুর এলাকায় অবস্থিত শুভ এন্ড বাদ্রার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ। 

নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ বলেন, বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্তিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে। এমন অভিযোগে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিকেলে শহরের সুলতানপুর এলাকায় ওমেরা গ্যাস সিলিন্ডার ডিলার শুভ এন্ড বাদ্রার্স ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় তিনি যেসব গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন তার কোন রশিদ দেখাতে পারেননি। এছাড়া দামও বেশি নেওয়া হচ্ছিল। এই অপরাধে সেই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় বেশি দামে গ্যাস বিক্রি, ডিলারকে টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁয় সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের সুলতানপুর এলাকায় অবস্থিত শুভ এন্ড বাদ্রার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ। 

নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ বলেন, বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্তিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে। এমন অভিযোগে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিকেলে শহরের সুলতানপুর এলাকায় ওমেরা গ্যাস সিলিন্ডার ডিলার শুভ এন্ড বাদ্রার্স ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় তিনি যেসব গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন তার কোন রশিদ দেখাতে পারেননি। এছাড়া দামও বেশি নেওয়া হচ্ছিল। এই অপরাধে সেই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত