জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির এমপি প্রার্থী আব্দুল বারী

ছবি- প্রতিনিধি

“আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিওনি। আমার কোনো গ্রুপ করার দরকারও পড়বে না। আমি সকলের জন্য কাজ করবো ইনশাআল্লাহ” এমন মন্তব্য করেছেন জয়পুরহাট–২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আব্দুল বারী।

বুধবার বিকেলে ক্ষেতলালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, রাজনীতিতে বিভাজন নয়, ঐক্যই তার মূল লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান।

আব্দুল বারী আরও বলেন, তিনি দীর্ঘদিন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন। সাবেক সচিব ও জেলা প্রশাসক (ডিসি)সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুযোগ পেলে তিনি জয়পুরহাট–২ আসনের সর্বস্তরের মানুষের জন্য নিরলসভাবে কাজ করবেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এইচ এম ওবাইদুর রহমান সুইট, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক- সহকারী অধ্যাপক নাফিউল হাদী মিঠু, ক্ষেতলাল প্রেসক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান আলীসহ ক্ষেতলাল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ক্ষেতলালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির এমপি প্রার্থী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

“আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিওনি। আমার কোনো গ্রুপ করার দরকারও পড়বে না। আমি সকলের জন্য কাজ করবো ইনশাআল্লাহ” এমন মন্তব্য করেছেন জয়পুরহাট–২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আব্দুল বারী।

বুধবার বিকেলে ক্ষেতলালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, রাজনীতিতে বিভাজন নয়, ঐক্যই তার মূল লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান।

আব্দুল বারী আরও বলেন, তিনি দীর্ঘদিন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন। সাবেক সচিব ও জেলা প্রশাসক (ডিসি)সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুযোগ পেলে তিনি জয়পুরহাট–২ আসনের সর্বস্তরের মানুষের জন্য নিরলসভাবে কাজ করবেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এইচ এম ওবাইদুর রহমান সুইট, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক- সহকারী অধ্যাপক নাফিউল হাদী মিঠু, ক্ষেতলাল প্রেসক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান আলীসহ ক্ষেতলাল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত