সারাদেশে বইছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। ভোটকে কেন্দ্র করে গ্রাম-শহরের চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার সবখানেই আলোচনা চলছে প্রার্থী, প্রতীক ও সম্ভাব্য ফলাফল নিয়ে। এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিতব্য বহুল আলোচিত গণভোট। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ বিষয়ে এই গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নওগাঁ জেলার গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছে বিষয়টি এখনো রয়ে গেছে অন্ধকারেই।
খোঁজ নিয়ে জানা যায় , গণভোটকে সামনে রেখে সম্প্রতি নওগাঁ শহরের মুক্তির মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সরকারিভাবে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি জেলার কয়েকটি উপজেলার প্রাণকেন্দ্রেও সীমিত আকারে প্রচার-প্রচারণা চোখে পড়েছে। তবে এসব কার্যক্রম মূলত শহরকেন্দ্রিক হওয়ায় গ্রামাঞ্চলের মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছায়নি। ফলে গণভোটে কোন বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই অধিকাংশ ভোটারের।
স্থানীয় বাসিন্দারা জানান, সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইলেও গণভোট নিয়ে কেউ কথা বলেননি। তাদের মতে, যেহেতু এটি নতুন একটি বিষয়, তাই গ্রামাঞ্চলে ব্যাপক প্রচারণা চালানো জরুরি ছিল।
নওগাঁ সদর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের দিনমজুর রুস্তম আলী বলেন, এমপি বানানোর জন্য ভোট দিতে হয়, এইটা বুঝি। বাজারে সবাই এমপি ভোট নিয়েই কথা বলে। কিন্তু গণভোট কী, সেটা জানি না।
শিকারপুর গ্রামের ইসরাফিল জানান, শুনেছি এবার নাকি দুইটা ভোট দিতে হবে। এমপি নির্বাচনের ভোটটা বুঝি, কিন্তু গণভোটটা কী,তা জানি না।
বোয়ালিয়া এলাকার বাসিন্দা আলম হোসেন বলেন, গণভোটের কথা শুনেছি, তবে কী বিষয়ে ভোট হবে সেটা জানা নেই। মনে হয় কোনো দলের পক্ষে বা বিপক্ষে হবে।
রানীনগর উপজেলার মিরাট গ্রামের সোহরাব হোসেন বলেন, লোকমুখে শুনেছি হ্যাঁ বা না ভোট দিতে হবে। কিন্তু কোন বিষয়ে ভোট দেওয়া হবে, সেটা গ্রামে কেউ জানে না।
বদলগাছী উপজেলার জাইজাতা গ্রামের সাত্তার মণ্ডল বলেন, গণভোট মানে কী, সেটাই জানি না। আজকেই প্রথম বিস্তারিত শুনলাম। গ্রামে কোনো প্রচারণাই হয়নি।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বলেন, শুধু গ্রাম নয়, শহরের অনেক মানুষও গণভোট সম্পর্কে জানে না। যেটুকু মাইকিং হচ্ছে, তা মোটেও পর্যাপ্ত নয়। গণভোটের বিষয়ে মানুষকে সচেতন করতে হলে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণা প্রয়োজন।
সংগঠনটির জেলা আহ্বায়ক আরমান হোসেন বলেন, সরকারিভাবে গাড়িতে করে যে প্রচারণা চালানো হচ্ছে, সেটি অনেক জায়গায় থেমে না দাঁড়িয়ে শুধু ঘোষণা দিয়ে চলে যাচ্ছে। ফলে মানুষ বুঝতেই পারছে না কী বলা হচ্ছে। আমাদের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় টিম গঠন করে হাট-বাজার ও বাড়ি বাড়ি গিয়ে গণভোট সম্পর্কে জানানোর কাজ শুরু হয়েছে।
নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, গণভোট বিষয়ে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রচার-প্রচারণা চলছে। প্রতিদিনই জেলার কোনো না কোনো এলাকায় প্রচারণা হচ্ছে। এখনো সময় আছে, আশা করছি মানুষ ধীরে ধীরে গণভোট সম্পর্কে অবগত হবে।
উল্লেখ্য, নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৭১ জন, নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২১ জন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন