আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল রোববার সকালে ধামইরহাট ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে জেলা এবং ধামইরহাট ও পত্নীতলা উপজেলার সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
বিজিবি জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের প্রদত্ত সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোর ভাবে অনুস্বরণ করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার মধ্য দিয়ে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্রপাচারসহ সীমান্ত সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
এছাড়াও নির্বাচনকালীন সময়ে নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও ধামইরহাটসহ তিনটি উপজেলায় চারটি করে মোট ১২ প্লাটুন এবং আরও ৮টি উপজেলায় ২টি করে ১৬ প্লাটুন এবং নওগাঁ সদরে ১টি রিজার্ভ প্লাটুনসহ সর্বমোট ২৯ প্লাটুন বিজিবি নির্বাচনী দায়িত্ব পালনে কাজ করছে। নির্বাচনী এলাকায় সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ি বিজিবির গোয়েন্দা বিভাগ কঠোর নজরদারি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন