জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছী সদর ইউপিতে ভিডাব্লিউবি'র চাল বিতরণ

ছবি- প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার ১ নং সদর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীদের মাঝে দুই বছর মেয়াদে চলতি বছরের প্রথম মাসের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভিডাব্লিউবি কর্মসূচির ২৮২ জন উপকারভোগীদের মাঝে প্রথম মাসের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সদর ইউপি প্রশাসক (অ.দা.) মো. ফারুক আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক সানোয়ার হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদ, ইউপি সদস্য আইতুল ইসলাম, আজাদ হোসেন, শফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, পুলক, শাহানাজ বেগম, মনোয়ারা বেগম প্রমূখ।

ইউনিয়ন প্রশাসক জানান, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় আমার ইউনিয়নে ২৮২ জন উপকারভোগী রয়েছেন। তাদের মাঝে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে প্রথম মাসের ৩০ কেজি চাল (জনপ্রতি) বিতরণ করা হবে। নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের একটি অংশ ভিডাব্লিউবি। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের পরিবারে ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছী সদর ইউপিতে ভিডাব্লিউবি'র চাল বিতরণ

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলার ১ নং সদর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীদের মাঝে দুই বছর মেয়াদে চলতি বছরের প্রথম মাসের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভিডাব্লিউবি কর্মসূচির ২৮২ জন উপকারভোগীদের মাঝে প্রথম মাসের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সদর ইউপি প্রশাসক (অ.দা.) মো. ফারুক আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক সানোয়ার হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদ, ইউপি সদস্য আইতুল ইসলাম, আজাদ হোসেন, শফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, পুলক, শাহানাজ বেগম, মনোয়ারা বেগম প্রমূখ।

ইউনিয়ন প্রশাসক জানান, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় আমার ইউনিয়নে ২৮২ জন উপকারভোগী রয়েছেন। তাদের মাঝে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে প্রথম মাসের ৩০ কেজি চাল (জনপ্রতি) বিতরণ করা হবে। নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের একটি অংশ ভিডাব্লিউবি। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের পরিবারে ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে বলে জানান তিনি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত