জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগদান মোবাশ্বের হোসেনের

সকেল হোসেন
সকেল হোসেন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগদান মোবাশ্বের হোসেনের
ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব মোবাশ্বের হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে আক্কেলপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে তিনি আক্কেলপুর উপজেলা ছাত্রদলে যোগদান করেন। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।  

ছাত্রদলে যোগদান করা মোবাশ্বের হোসেন আক্কেলপুর পৌরশহরের শান্তা মহল্লার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখা যুগ্ম সদস্যসচিব ছিলেন। গত বছরের ২১ মে মাসে তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করলেন।

উক্ত অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস,এম মাহমুদুল হাসান তুষার, সদস্যসচিব তানভীন নেওয়াজ, পৌর আহবায়ক বায়েজিদ বোস্তমি সাহিদ, সদস্যসচিব নাফিস নেওয়াজ রমিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাশ্বের হোসেন বলেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম সদস্যসচিবের পদে ছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর্দশচ্যুত হওয়ায় পদত্যাগ করেছিলাম। আজকে ছাত্রদলের আর্দশে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীনতার স্বপক্ষের শক্তি। ছাত্রদল গুপ্ত রাজনৈতি করে না, বিশ্বাসও করে না। আমরা জাতীয়তাবাদের রাজনীতি করি। আমরা জাতীয়তাবাদের আদর্শের ধারক বাহক। সুতরাং মোবাশ্বের আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগদান করলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগদান মোবাশ্বের হোসেনের

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত