জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে ধানের শীষের পক্ষে শেষ মুহূর্তের জনসভায় জনতার ঢল

ছবি- প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীর নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে ক্ষেতলাল। দিনভর গণসংযোগ ও বিকেলে বিশাল জনসভায় ধানের শীষের পক্ষে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে আব্দুল বারী উপজেলার বড়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তরুণ, নারী ও প্রবীণসহ সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

দিনব্যাপী গণসংযোগ শেষে বিকেল ৪টায় ক্ষেতলাল পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। এই নির্বাচন হবে দুঃশাসনের বিরুদ্ধে জনগণের নীরব প্রতিবাদ।”

ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি ওবায়দুর রহমান সুইট, পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান রানা তালুকদার প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, প্রচারণার শেষ প্রান্তে এসে জনমত স্পষ্টভাবে ধানের শীষের দিকে ঝুঁকেছে। তারা সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে জনগণের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

জে/বি/সকেল

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ক্ষেতলালে ধানের শীষের পক্ষে শেষ মুহূর্তের জনসভায় জনতার ঢল

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীর নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে ক্ষেতলাল। দিনভর গণসংযোগ ও বিকেলে বিশাল জনসভায় ধানের শীষের পক্ষে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে আব্দুল বারী উপজেলার বড়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তরুণ, নারী ও প্রবীণসহ সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

দিনব্যাপী গণসংযোগ শেষে বিকেল ৪টায় ক্ষেতলাল পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। এই নির্বাচন হবে দুঃশাসনের বিরুদ্ধে জনগণের নীরব প্রতিবাদ।”

ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি ওবায়দুর রহমান সুইট, পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান রানা তালুকদার প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, প্রচারণার শেষ প্রান্তে এসে জনমত স্পষ্টভাবে ধানের শীষের দিকে ঝুঁকেছে। তারা সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে জনগণের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

জে/বি/সকেল

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত