জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের মহিলা বিভাগ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পৌর শহরে ধানাহাট্টি থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জামায়াতের অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি রুবিনা আকতার বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মহিলাদের গৃহবন্দি করবে না, তাদের কে ঘরে বন্দী করে রাখবে না। আজকে সেটার বাস্তব প্রমান দিতে, আমার এখানে দাড়িপাল্লার পক্ষে একত্রিত হয়েছি। আজকের এই মিছিল উপযুক্ত জবাব যে, জামায়াত ক্ষমতায় গেলে মেয়েদের গৃহবন্দি করবে না।
জামায়াতের প্রার্থী রাশেদুল আলম সবুজ বলেন, “ক্ষমতায় গেলে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন করা হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, যারা আজকে বলছে, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরে গৃহবন্দী করে রাখা হবে। তারা চোখ খুলে দেখুন, আজকের মিছিলে নারীদের জোয়ার এসেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারি সেক্রেটারি রেহেনা বেগম, পৌর মহিলা বিভাগের সেক্রেটারি শামীমা নাসরিন, মহিলা শ্রমিক নেত্রী মাবিয়া আক্তার, রোজিনা আক্তার রুমী, তাসলিমা আক্তার, শামীমা আক্তার, মাহমুদা খাতুনসহ মহিলা বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন