দিনাজপুর-৬ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ধানের শীষ যদি জনগণের সেবা করার সুযোগ পায়, তাহলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ও এনজিও ঋণ মওকুফ করা হবে। পাশাপাশি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলার হিলি এলাকার বিভিন্ন স্থানে শেষ মুহুর্তের নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, আজ দেশের কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণ চরম অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। সার, বীজ ও কৃষি উপকরণের দাম বেড়েছে, অথচ কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। বিএনপি বিশ্বাস করে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই আমরা কৃষি ঋণের বোঝা লাঘব করতে চাই।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে ও স্বল্পমূল্যে পাবে। একই সঙ্গে প্রতিটি নাগরিকের জন্য প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এটি কোনো বিলাসিতা নয়।
পথসভাগুলোতে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, আমরা আপনাদের পাশে থেকে কাজ করব, কথা দিয়ে কথা রাখব।
এ সময় পথসভা ও গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন