জয়পুরহাট    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

প্রচারনার শেষদিনে কালাইয়ে জনসভা

প্রচারনার শেষদিনে কালাইয়ে জনসভা
ছবি-প্রতিনিধি

জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সচিব আব্দুল বারী বলেন, আমি দীর্ঘদিন ধরে সরকারের আমলা হয়ে দেশ সেবায় নিয়োজিত ছিলাম। চাকরি শেষ করে এলাকায় আপনাদের সার্ভিস দিতে এসেছি। আপনরা আগামী ১২ ফেব্রæয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র মেরামতের আহবান জানান তিনি।

আজ সোমবার (৯ ফেব্রæয়ারী) বিকেল ৫ টায় কালাই উপজেলা বিএনপির আয়োজনে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল বারী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের দফাগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে মানুষের অধিকার হরণ করা হয়েছে।

তিনি জয়পুরহাট-২ আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সার্বিক উন্নয়নের প্রতিশ্রæতি দিয়ে বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ কৃষি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

কালাই উপজেলা বিএনপির আহবায়ক মো. ইব্রাহিম হোসেন মন্ডলের সভাপত্বিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, আলহাজ¦ রফিকুল ইসলাম চৌধুরী টুকু,  

পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সরকার, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবাইদুর রহমান সুইট প্রমুখ। 

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়পুরহাট-২ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে রায় দেবে। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

প্রচারনার শেষদিনে কালাইয়ে জনসভা

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত