জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

যে কেন্দ্রে ভোট দিবেন জয়পুরহাট-১ আসনের প্রার্থীরা

ছবি-প্রতিনিধি

জয়পুরহাট জেলার ২টি সংসদীয় আসনের মধ্যে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে এবার লড়াই করছেন ৫ জন প্রার্থী।

আসন্ন এ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি)'র তথ্যমতে জয়পুরহাট জেলার মোট ভোটার সংখ্যা ৮,১৭,৮৪৬ জন। জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনের ভৌগলিক আয়তন ৫১৬ বর্গ কি.মি.। এরমধ্যে পৌরসভা ২ টি ও ইউনিয়ন পরিষদ রয়েছে ১৭ টি। এ আসনে মোট ভোটার ৪,৬৬,২৭৪ জন। আসনটিতে পুরুষ ভোটার ২,৩১,৯৮৪ জন এবং নারী ভোটার আছে ২,৩৪,২৮২ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। আসনটিতে পুরুষ ভোটারের থেকে নারী ভোটার বেশি ২,২৯৮ জন।

যেসব প্রতীকে লড়াই করছেন প্রার্থী
 
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী তৌফিকা দেওয়ান নির্বাচন করছেন কাঁচি প্রতীকে। অন্য দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ নির্বাচন করছেন দাঁড়িপাল্লা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বি.এন.পি মনোনীত প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান নির্বাচন করছেন ধানের শীষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত মোঃ ওয়াজেদ পারভেজ নির্বাচন কবেন মই প্রতীকে এবং ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন সতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার।

ইসি'র তথ্যমতে যে কেন্দ্রে ভোট দিবেন প্রার্থীরা

জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনের কাঁচি প্রতীকের প্রার্থী তৌফিকা দেওয়ান এর ভোটার কেন্দ্র পুরানাপৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়। ভোটার তালিকায় তার ক্রমিক নং- ১০৯৪। নির্বাচনী হলফনামাতে তার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি)। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ এর ভোটার কেন্দ্র জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় এবং ভোটার তালিকায় তার ক্রমিক নং - ৪১৩। হলফনামাতে তার শিক্ষাগত যোগ্যতা বিএ (পাশ)।

ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান এর ভোটার কেন্দ্র সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা এবং ভোটার তালিকায় তার ক্রমিক নং - ০৮। নির্বাচনী হলফনামাতে তার শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন বিবিএ। মই প্রতীকের প্রার্থী মোঃ ওয়াজেদ পারভেজ এর ভোটার কেন্দ্র আমদই সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ভোটার তালিকায় তার ক্রমিক নং- ৩৩৬। হলফনামাতে তার শিক্ষাগত যোগ্যতা এমএসসি। অন্যদিকে ঘোড়া প্রতীকে সতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার তার ভোট প্রয়োগ করবেন পাঁচবিবি ডিগ্রী কলেজে। ভোটার তালিকায় তার ক্রমিক নং- ৮৩৩ এবং  তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (এইচএসসি)।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

যে কেন্দ্রে ভোট দিবেন জয়পুরহাট-১ আসনের প্রার্থীরা

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত