জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে ৫ পেট্রোল বোমা উদ্ধার

বদলগাছীতে ৫ পেট্রোল বোমা উদ্ধার
ছবি-প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচটি পেট্রোল বোমা ও চারটি ককটেল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় উপজেলার ঝালঘড়িয়া গ্রামে সম্পদের একটি মুদি দোকানের পাশ থেকে সন্দেহজনক একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র‌্যাব সদস্যরা। বিষয়টি নিশ্চিত হয়ে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কাঁচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোল বোমা ও চাঁরটি ককটেল উদ্ধার করা হয়।

দুপুর ১২টার দিকে বোমা ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিরাপদ স্থানে সরিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এসব বোমা সেখানে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটিতে স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। সিরাজুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কাল ভোট, আজ বোমা উদ্ধার—ভোটকেন্দ্রে যেতে ভয় কাজ করছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বদলগাছীতে ৫ পেট্রোল বোমা উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত