জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে কঠোর নিরাপত্তায় ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ছবি- দৈনিক জয়পুরবার্তা

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আগেই আজ বুধবার সকাল থেকেই জয়পুরহাটের আক্কেলপুরে ৩৬টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। 

উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটের বিভিন্ন সরঞ্জামি বুঝে নিচ্ছেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। 

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি পুলিশ সদস্যর পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী ও বিজিবি সার্বক্ষনিক টহল দিচ্ছেন। 

জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনে বিএনপির সাবেক সচিব আব্দুল বারী ও জামায়াতের রাশেদুল আলম সবুজ এই ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এই আসনে নারী-পুরুষসহ ভোটার রয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩৩১৩, মহিলা ভোটার ৬৩৪৮১ ও হিজরা ভোটার রয়েছে ১ জন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আক্কেলপুরে কঠোর নিরাপত্তায় ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আগেই আজ বুধবার সকাল থেকেই জয়পুরহাটের আক্কেলপুরে ৩৬টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। 

উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটের বিভিন্ন সরঞ্জামি বুঝে নিচ্ছেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। 

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি পুলিশ সদস্যর পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী ও বিজিবি সার্বক্ষনিক টহল দিচ্ছেন। 

জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনে বিএনপির সাবেক সচিব আব্দুল বারী ও জামায়াতের রাশেদুল আলম সবুজ এই ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এই আসনে নারী-পুরুষসহ ভোটার রয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩৩১৩, মহিলা ভোটার ৬৩৪৮১ ও হিজরা ভোটার রয়েছে ১ জন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত