আজ ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭ টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুরের ৬ টি আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। অবাদ সুষ্ঠু নির্বাচনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাচ্ছে ভোটাররা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দিনাজপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
দিনাজপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম জানান, আজ ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭ টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট প্রদান করছেন। ভোটারদের নিরাপত্তায় মাঠে কাজ করছেন পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী সদস্যরা।
দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ জেলার ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৪৬ হাজার ৯৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৩ লাখ ২২ হাজার ৩১০ জন এবং নারী ১৩ লাখ ২৪ হাজার ৬৫১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ২২ জন।
জেলায় ৬ টি আসন, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল), দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ), দিনাজপুর-৩ (সদর), দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর), দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) ও দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে ৯ জন স্বতন্ত্রসহ মোট ৪০ জন প্রার্থী বিভিন্ন মার্কা নিয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন