ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় নবাবগঞ্জ উপজেলার মতিহারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। এ সময় কেন্দ্র এলাকায় উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
ভোট প্রদান শেষে ডা. জাহিদ হোসেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এবার দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৮ হাজার ৮৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৫৯৩ জন। এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৯টি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন