ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার দুই উপজেলার ১১৮টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ২৬ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৬। এতে ১৬ হাজার ৯৯৮ ভোট বেশি পেয়েছেন বিএনপি প্রার্থী মহিত তালুকদার।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল ঘোষণার কন্ট্রোল রুম সূত্রে এই তথ্য জানা গেছে।
এর মধ্যে আদমদীঘি উপজেলায় ৬১টি কেন্দ্রের প্রাপ্ত ভোট অনুযায়ী বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার ভোট পেয়েছেন ৬৯ হাজার ৪৪৩ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন ৫১ হাজার ৯০৪। এছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী শাহজাহান আলী তালুকদার পেয়েছেন ১ হাজার ৬৮ ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী শাহিনুল ইসলাম পেয়েছেন ৮২০ ভোট। এই উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ৭১.৫৩%। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ২৮৮।
এদিকে দুপচাঁচিয়া উপজেলায় ৫৭ টি কেন্দ্রে প্রাপ্ত ভোট অনুযায়ী বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার ভোট পেয়েছেন ৫৭ হাজার ২৩১ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন ৫৭ হাজার ৭৭২। এছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী শাহজাহান আলী তালুকদার পেয়েছেন ৭০৩ ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী শাহিনুল ইসলাম পেয়েছেন ৬৫৫ ভোট।
এই উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ৭৩.৯৭%। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৯১০।
উল্লেখ্য, এবারের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের বাবা প্রয়াত আব্দুল মজিদ তালুকদার বিএনপির প্রার্থী হয়ে ১৯৭৯ সালে, ১৯৯১ সালে এবং একই বছরের জুনের নির্বাচনে তৃতীয়বার সংসদ সদস্য হন। এরপর তাঁর আপন বড়ভাই প্রয়াত আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার প্রথম বার এই আসনে আব্দুল মহিত তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন