জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁ-৩ আসনে ধানের শীষের জয়

৮ প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্তের পথে

ছবি- প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আট প্রার্থীর মধ্যে ছয়জনই জামানত হারাতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটিতে বিভিন্ন রাজনৈতিক দলের ছয়জন এবং স্বতন্ত্র দুইজন প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে ধানের শীষ প্রতীকে মো. ফজলে হুদা বাবুল ১ লাখ ৬৬ হাজার ৮৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাহফুজুর রহমান পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪২১ ভোট।

নওগাঁ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৯৮৮ জন, নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৭৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৯৬৭।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের অন্তত ৮ শতাংশ না পেলে তার জমাকৃত জামানত বাজেয়াপ্ত হয়। এবার প্রতিটি প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত জমা দিতে হয়েছে।

ঘোষিত ফলাফলের হিসাবে, মাসুদ রানা (লাঙল), কালিপদ সরকার (মই), আব্দুল্লাহ আল মামুন সৈকত (টেলিভিশন), নাসির বিন আছগর (হাতপাখা), পারভেজ আরেফিন সিদ্দিকী (কলস) এবং সাদ্দাম হোসেন (জাহাজ) প্রদত্ত ভোটের আট শতাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত হারাতে যাচ্ছেন।

আসনটিতে ১৮টি ইউনিয়নের ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

৮ প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্তের পথে

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত