নওগাঁর মান্দা উপজেলার প্রত্যন্ত আন্দারিয়াপাড়া গ্রামে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশন।
শনিবার বিকেলে উপজেলার ১২ নম্বর কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া গ্রামে এ কর্মসূচি আয়োজন করা হয়। আসন্ন রমজান উপলক্ষে গ্রামের বিধবা, এতিম ও দুস্থ পরিবারের মাঝে ১ কেজি করে মুড়ি, চিনি ও ছোলা, ৫০০ গ্রাম খেজুর এবং ২৫০ গ্রাম সরিষার তেল বিতরণ করা হয়।
“মানুষের সাথে, জীবনের পাশে”—এই প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করা অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি গত এক বছর ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বলে জানান সংশ্লিষ্টরা।
সংগঠনের সভাপতি মাস্টার মো. সাদেকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ওহিদুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন।
এ ছাড়া অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আরজাদ আলী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সম্পাদক মো. মহব্বত আলী পিয়াদা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. ইকরামুল বারী এবং কোষাধ্যক্ষ মো. মোরশেদ আলম গত ১৪ মাসে পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির সারসংক্ষেপ উপস্থাপন করেন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম সংগঠনের মানবসেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজের এমন উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তিনি সংগঠনের কার্যক্রম আরও বিস্তারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং উপজেলা পর্যায়ে সহযোগিতার আশ্বাস দেন।
অতিথিরা বলেন, স্থানীয় যুবক, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও প্রবাসীদের সহযোগিতায় পরিচালিত এ সংগঠনের কার্যক্রম প্রশংসনীয়। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের সংগঠন গড়ে উঠলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন