বগুড়ার দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়নের বেলহট্টি এলাকায় গভীর রাতে নলকূপের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে তামাত্তার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে বিলটি গ্রামে শাহদতের গভীর নলকূপের ট্রান্সফরমার থেকে তামার তার খুলে নিয়ে চোর চক্ররা। এতে করে একের পর এক নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনা চলতি সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ নিয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছে কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়,রাতে কোন এক সময়ে দুর্বৃত্তরা নলকূপের বিদ্যুতের
খুঁটিতে স্থাপিত তিনটি ট্রান্সফরমার বক্স থেকে তামার তারের কোয়েল খুলে নিয়ে যায়। চোর চক্র কৌশলে ট্রান্সফর্মার ভেতরের অংশ বের করে একটি বক্স খুঁটিতে লাগিয়ে বাকি দুটি বক্স মাটিতে ফেলে রেখে যায়। ভোরে কৃষকরা জমিতে শেষ দিতে গেলে ট্রান্সফর্মাগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান।এ সময় তাদের চিৎকারে গভীর নলকূপের শেয়ারহোল্ডার শাহাদত হোসেন ও মহিদুল সহ অনেকে ঘটনাস্থলে ছুঁটে যান। স্থানীয় কৃষক আলিম প্রামানিক জানান,সাম্প্রতিক সময়ে এলাকায় ট্রান্সফরমার ও বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে গেছে। এতে সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অতি দ্রুত চিহ্নিত চোর চক্রকে গ্রেপ্তার করে ও ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার প্রতিস্থাপনের দাবি জানান।
এলাকাবাসীর দাবি চোরদেরকে সনাক্ত করে খুব দ্রুত আইনের আওতায় থানার পাশাপাশি গ্রামীণ বিদ্যুৎ স্থাপনায় স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হোক যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনাই।যদি অভিযোগ দিয়ে যায় খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন