দীর্ঘ প্রায় চার দশক পর দিনাজপুর-৬ আসনে রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ আসনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিজয় অর্জনের মাধ্যমে দলটির হারানো আসন পুনরুদ্ধার করেছেন। প্রায় ৪৬ বছর পর এ আসনে বিএনপির এই জয় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ডা. এ জেড এম জাহিদ হোসেন মোট ২ লাখ ৩ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৮ ভোটে। দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। ১৯৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
চার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে জানা যায়।
দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলের কৃষিনির্ভর এই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব ছিল।
সর্বশেষ ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে বিএনপি জয়লাভ করে। সে সময় বিএনপির প্রার্থী অধ্যক্ষ আতিউর রহমান ২৩ হাজার ৭২২ ভোটের ব্যবধানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সামাদকে পরাজিত করেন। এরপর দীর্ঘ সময় ধরে আসনটি আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও ন্যাপসহ বিভিন্ন দলের নিয়ন্ত্রণে ছিল। ফলে এবারের বিজয়কে বিএনপির জন্য একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয়দের মতে, নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যেও ডা. জাহিদ হোসেন একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক সাড়া ফেলেন। নির্বাচনী মাঠে সক্রিয় থাকার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের বিষয়টি ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে।
তার এই মানবিক ও পেশাগত দায়বদ্ধতা ভোটারদের আস্থায় রূপ নেয় বলে মনে করছেন স্থানীয়রা।
বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুর রহমান মামুন বলেন, ১৯৭৯ সালে প্রথমবারের মতো বিএনপি এই আসনে জয় পায়। এরপর দীর্ঘ সময় আসনটি আমাদের দখলে ছিল না। অধ্যাপক ডা. জাহিদ হোসেনের দক্ষ নেতৃত্ব, সততা ও মানবিকতার কারণে আমরা আবারও আসনটি ফিরে পেলাম। নির্বাচনী প্রচারণার মাঝেও তিনি রোগী দেখেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার এই মানবিক ভূমিকাই বিজয়ের অন্যতম কারণ।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, সারাদেশের ন্যায় দিনাজপুর-৬ আসনেও স্বতঃস্ফূর্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিএনপির প্রার্থী জয়ী হবেন। আল্লাহর অশেষ রহমতে অধ্যাপক ডা. জাহিদ হোসেন নির্বাচিত হয়েছেন। তার অক্লান্ত পরিশ্রমে ধানের শীষের আসনটি দীর্ঘ ৪৬ বছর পর ফিরে এসেছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে এই আসনের সার্বিক উন্নয়ন হবে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রত্যাশা নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার অবকাঠামো উন্নয়ন, কৃষিখাতের আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে সীমান্তঘেঁষা এই অঞ্চলে কর্মসংস্থান ও শিল্পায়নের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।
দীর্ঘ রাজনৈতিক বিরতির পর দিনাজপুর-৬ আসনে বিএনপির এই বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। দলীয় নেতাকর্মীদের মতে, এটি শুধু একটি নির্বাচনী জয় নয়, বরং চার দশক পর রাজনৈতিক আস্থার পুনঃপ্রতিষ্ঠা।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন