জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

ছবি-প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে বাসের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখী সংর্ঘষে ৯বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দর উপজেলার  আমতলী বাজরে মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জুনাইদ (৯) চিরিরবন্দর উপজেলার ১৩ মাইল এলাকার বাসিন্দা। মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে  চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী।

জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে  ব্যাটারি চালিত একটি ব্যানে করে ৪ জন শিশু স্কুলে যাচ্ছিল। মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এনে পৌছালে ভ্যানটি স্কুলের দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী আহাদ এন্টার প্রাইজ ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে শিশু জুনাইদ নিহত হয়। এ সময় ভ্যানে থাকা  তিন ছাত্র ও চালক আহত হয়। আহতদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি তরা হয়েছে। এই ঘটনায় ওই স্কুলে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় জনগণ রাস্তার উপরে বসে অবরোধ শুরু করে। তারা স্কুলের সামনে মহাসড়কে স্প্রিড ব্রেকারের দাবী জানায়। অবরোধের কারণে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটক পড়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান,।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ করছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে বাসের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখী সংর্ঘষে ৯বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দর উপজেলার  আমতলী বাজরে মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জুনাইদ (৯) চিরিরবন্দর উপজেলার ১৩ মাইল এলাকার বাসিন্দা। মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে  চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী।

জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে  ব্যাটারি চালিত একটি ব্যানে করে ৪ জন শিশু স্কুলে যাচ্ছিল। মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এনে পৌছালে ভ্যানটি স্কুলের দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী আহাদ এন্টার প্রাইজ ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে শিশু জুনাইদ নিহত হয়। এ সময় ভ্যানে থাকা  তিন ছাত্র ও চালক আহত হয়। আহতদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি তরা হয়েছে। এই ঘটনায় ওই স্কুলে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় জনগণ রাস্তার উপরে বসে অবরোধ শুরু করে। তারা স্কুলের সামনে মহাসড়কে স্প্রিড ব্রেকারের দাবী জানায়। অবরোধের কারণে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটক পড়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান,।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ করছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত