জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সান্তাহারের ২০ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করা হবে এমপি আব্দুল মহিত তালুকদার

ছবি- দৈনিক জয়পুরবার্তা

২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কোটি কোটি টাকার সরঞ্জামাদী ছিলো। যারা নিয়ে গেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে। সেই সাথে সান্তাহারের এই ২০ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করা হবে। 

শনিবার বাদ আছর সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ে পৌর চাউল আড়ৎদার ও বন্দোবস্তকারী কল্যাণ সমিতির সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এসব কথা বলেন। তিনি আরো বলেন, এলাকায় শান্তি রক্ষার জন্য আদমদীঘি ও দুপচাঁচিয়াকে মাদকমুক্ত করা হবে। এছাড়া চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না।

সান্তাহার পৌর চাউল আড়ৎদার ও বন্দোবস্তকারী কল্যাণ সমিতির সভাপতি আতিকুর রহমান মিলনের সভাপতিত্বে ও রাকিবুল হাসান সুজনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু প্রমূখ।

অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের জন্য নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হাতে ক্রেষ্ট তুলে দেন সমিতির সভাপতি আতিকুর রহমান মিলন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ-সভাপতি আলহাজ¦ বেলাল হোসেন ও অর্থ সম্পাদক ওহিদুর রহমান অলি।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সান্তাহারের ২০ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করা হবে এমপি আব্দুল মহিত তালুকদার

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কোটি কোটি টাকার সরঞ্জামাদী ছিলো। যারা নিয়ে গেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে। সেই সাথে সান্তাহারের এই ২০ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করা হবে। 

শনিবার বাদ আছর সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ে পৌর চাউল আড়ৎদার ও বন্দোবস্তকারী কল্যাণ সমিতির সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এসব কথা বলেন। তিনি আরো বলেন, এলাকায় শান্তি রক্ষার জন্য আদমদীঘি ও দুপচাঁচিয়াকে মাদকমুক্ত করা হবে। এছাড়া চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না।

সান্তাহার পৌর চাউল আড়ৎদার ও বন্দোবস্তকারী কল্যাণ সমিতির সভাপতি আতিকুর রহমান মিলনের সভাপতিত্বে ও রাকিবুল হাসান সুজনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু প্রমূখ।

অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের জন্য নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হাতে ক্রেষ্ট তুলে দেন সমিতির সভাপতি আতিকুর রহমান মিলন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ-সভাপতি আলহাজ¦ বেলাল হোসেন ও অর্থ সম্পাদক ওহিদুর রহমান অলি।  

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত