ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার ১০ দিন পেরিয়ে গেলেও রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে পরাজয়ের ক্ষোভ কাটেনি বিএনপির প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের মধ্যে। রমজান শুরুর আগে টানা চার দিন বিভিন্ন কর্মসূচি পালন করেছে হারাগাছ, পীরগাছা ও কাউনিয়া উপজেলা বিএনপি। এ পরিস্থিতিতে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের হারাগাছ সফরকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে।
প্রথমে তাঁর সফরের দিন হরতালের ঘোষণা দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে হারাগাছ পৌর বিএনপি। রোববার (২২ ফেব্রুয়ারি) এ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে শনিবার রাত আটটার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪-এর সাধারণ ভোটার’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুরুল আমীন দাজু ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জনগণের রায় ‘ছিনতাই’ করে আখতার হোসেন সংসদ সদস্য হয়েছেন। তাঁদের ভাষ্য, হারাগাছের মানুষ যখন নির্বাচনের ফল নিয়ে ক্ষোভে ফুঁসছে, তখন তাঁর এই সফর পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। সফরের প্রতিবাদে জনসাধারণকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
শনিবার বিকেলে মাইকিং করে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতালের ডাক দেওয়া হয়েছিল। তবে আসন্ন রমজানে জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সেই কর্মসূচি প্রত্যাহার করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন নেতারা।
অন্যদিকে আখতার হোসেন তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, হারাগাছে তাঁর আগমনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় ‘ভরসা ও বিএনপির হাইকমান্ডকে’ নিতে হবে। তিনি আরও লেখেন, “আমরা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হারাগাছ পৌর এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান গণমাধ্যমকে বলেন, সংসদ সদস্যের সফর ঘিরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন ‘শাপলা’ প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা পান ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এ আসনে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন