জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ নিজেই ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নেমেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় শহরের পূর্ব বাজার এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তিনি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে এমপির সাথে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন সময় এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, সারাদেশ ব্যাপী আমাদের আমীরে জামাত এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। সারাদেশেই নির্বাচনী এলাকাগুলোতে আমাদের এই পরিচ্ছন্ন অভিযান চলছে। আমরা আজকে জয়পুরহাটের এই পূর্ববাজার দিয়ে কাজ শুরু করেছি।
তিনি বলেন, আমরা শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, বাংলাদেশের আবর্জনাকে মুক্ত করতে চাই। প্রিয় জয়পুরহাটবাসী, আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের দোয়া চাই যাতে করে আগামীতে এই জয়পুরহাটকে আমরা একটা উন্নত জয়পুরহাট ও পরিচ্ছন্ন জয়পুরহাট করতে পারি। মানুষের সকল ক্ষেত্রেই যে সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করবো। আগামীর এই জয়পুরহাটকে স্বাস্থ্য, শিক্ষা আর রাস্তাঘাটের সংস্কার, সকল ক্ষেত্রে আমরা কাজ করার চেষ্টা করবো।
এমপির এই ভূমিকায় মুগ্ধ স্থানীয় বাসিন্দারা। আজিজুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। এতে আমাদের মধ্যে সচেতনতা বাড়বে।
এক পথচারী আরিফুল ইসলাম বলেন, এই উদ্যোগ তরুণ প্রজন্মের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। ভবিষ্যতেও তিনি এভাবেই জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তার।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন