জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে ২৭ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেলে করে পাচারের সময় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে স্থানীয়রা তাদের আটক করে ইউপি কার্যালয়ে সোপর্দ করেন। সেখানে উদ্ধারকৃত গাঁজার বস্তা থেকে কিছু অংশ গায়েব হওয়ার অভিযোগে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ জনতা ইউপি কার্যালয় ঘেরাও করে।

গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারি হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার টাঙ্গর গ্রামের মৃত আজিজুল হক সালামের ছেলে জসিম উদ্দিন এবং একই জেলার কাটাখালী উপজেলার রূপসী ডাঙ্গা সাজিপাড়ার মৃত জিবরাইলের ছেলে আব্দুল মতিন।

গোয়েন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ গাঁজা বহন করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের পিছু নেয় ডিবি পুলিশ। একপর্যায়ে কারবারিরা পুলিশের নজর এড়িয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বড়তারা ইউনিয়ন এলাকায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় লোকজন মোটরসাইকেলটির গতিরোধ করে। এ সময় তল্লাশি চালিয়ে এক বস্তা গাঁজা উদ্ধার করা হয় এবং ওই দুজনকে আটকে রাখা হয়। পরে উদ্ধার করা গাঁজার বস্তাটি বড়তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেন স্থানীয়রা।

এদিকে, ইউপি কার্যালয়ে জমা দেওয়ার পর সেখান থেকে কে বা কারা কিছু পরিমাণ গাঁজা সরিয়ে ফেলেছে বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে এবং ইউপি কার্যালয় থেকে ২৭ কেজি গাঁজাসহ আটক দুই মাদক কারবারিকে উদ্ধার করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। এছাড়াও জেলার বড়তারা ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামের নেতৃত্বে মব সৃষ্টি করে স্থানীয় এক সাংবাদিককে আটকে রেখে হেনস্তা করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই মাদক কারবারিদের গতিপথ নজরদারিতে রেখেছিলাম। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয় এবং ইউপি কার্যালয় থেকে ২৭ কেজি গাঁজা পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে ২৭ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত