জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে শুকনা খাদ্য সহায়তায় পোকা ধরা চাল বিতরণ: ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইউএনও

ছবি- দৈনিক জয়পুরবার্তা

সরকারি সহায়তার আশায় অপেক্ষায় থাকা অসহায় মানুষগুলোর হাতে পৌঁছালো পোকায় ধরা, নষ্ট ও দুর্গন্ধযুক্ত চাল। নওগাঁর বদলগাছী উপজেলায় স্থানীয় সরকার অফিসের মাধ্যমে ইউনিয়ন পরিষদ হয়ে বিতরণ করা শুকনা খাদ্য সহায়তার চাল নিয়ে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। এতে উপকারভোগীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা ও ক্ষোভ।

সম্প্রতি উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে ২০২৪-২৫ অর্থ বছরের চাল, তেল, হলুদ, গুঁড়া মরিচ, লবণ, চিনি, মসুর ডাল ও চালসহ শুকনা খাদ্য সহায়তা প্রায় ৮ মাস পরে বিতরণ করা হয়। কিন্তু বস্তা খুলতেই অনেকেই দেখতে পান—চাল পোকায় আক্রান্ত, ভাঙা ও গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কোথাও কালচে দাগ, কোথাও হালকা দুর্গন্ধ। কেউ কেউ জানান, চাল ধোয়ার সময় পানিতে অসংখ্য পোকা ভেসে ওঠে এবং চালের পানি কাদার মতো হয়ে যায়।

উপকারভোগী সুহেল রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা গরিব মানুষ, সরকারের সহায়তার দিকে তাকিয়ে থাকি। কিন্তু যে চাল দেওয়া হয়েছে তা খাওয়ার উপযোগী না। বাধ্য হয়ে গরুকে খাওয়াইছি।

আরেক উপকারভোগীর নভেল জানান, বস্তা খুলে দেখি চালে পোকা গিজগিজ করছে। অধিকাংশ চাল ভাঙা। খাওয়ার অনুপযোগী হলেও আর কি করার আমরা গরীব মানুষ। 

স্থানীয়দের অভিযোগ, বিতরণের আগে যথাযথ সংরক্ষণ ও মান যাচাই করা হয়নি। দীর্ঘদিন গুদামে পড়ে থাকার কারণেই চাল নষ্ট হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। আবার কেউ কেউ বলছেন, নিম্নমানের চাল সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ফারুক আহমেদ বলেন, আমরা প্যাকেট পেয়েছি, প্যাকেট বিতরণ করেছি। ভেতরে কি আছে তা জানি না। এখনো সরাসরি কোনো অভিযোগ পাইনি, তবে শুনেছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, খাওয়ার অনুপযোগী কোনো চাল আসার কথা নয়। যদি এমন হয়ে থাকে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সচেতন নাগরিকদের প্রশ্ন—গরিব মানুষের জন্য বরাদ্দ খাদ্য সহায়তায় যদি এমন অনিয়ম হয়, তবে দায় নেবে কে? তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বদলগাছীতে শুকনা খাদ্য সহায়তায় পোকা ধরা চাল বিতরণ: ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইউএনও

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত