আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আক্কেলপুর পৌর এলাকা-এ অসহায়, এতিম ও বিধবাদের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
আবাম ফাউন্ডেশন প্রতিনিধি মোঃ রিপন হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে চাল, ডাল, তেল, খেজুর, ছোলা, পেঁয়াজ, মুড়িসহ প্রয়োজনীয় সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
এলাকাবাসী এই মহতী উদ্যোগের জন্য ফাউন্ডেশনের সভাপতি শামসুল আলম খান মুরাদ, সেক্রেটারি রাশেদ উল্লাহ এবং অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ফুড প্যাক পাওয়া মানুষেরা।
তারা বলেন, রমজানের মতো পবিত্র মাসে এমন সময়োপযোগী সহায়তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন মহল এগিয়ে এলে অসহায় ও বিধবাদের মুখে হাসি ফোটানো আরও সহজ হবে।
আয়োজকরা জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রমজানে এতিম ও সুবিধাবঞ্চিতদের জন্য সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ তাদের চলমান মানবিক কার্যক্রমেরই একটি অংশ।
এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, আরাফাত, নাসিমসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন