দিনাজপুর জেলার বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ৩০ হাজার ৪০০ টাকা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে
বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ২টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি’র একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৬/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইহারা গ্রাম এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন