জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা

ছবি-সংগৃহীত

আইআরআইবি এবং ইরানের অন্যান্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রবিবার (১ মার্চ) সকালে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর প্রচার করার পর দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

রয়টার্স, বিবিসি ও সিএনএনের প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে অভিযান চালানো হয়েছে তা ইরানের আকাশসীমা পর্যন্ত বিস্তৃত ছিল এবং এতে কুপুরুষোচিত হামলায় খামেনিকে লক্ষ্য করে যথেষ্ট ক্ষেপণাস্ত্র ও বোমা ছোড়া হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে খামেনির মৃত্যু নিশ্চিত করে লিখেছেন, “ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন খামেনি মারা গেছেন।” যদিও ইরানি পক্ষ পরবর্তীতে এমন দাবি কিছু গণমাধ্যমে উড়িয়ে দিয়েছে এবং খামেনি যুদ্ধ পরিস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়ে এসেছে।

ইরানী নাগরিকদের মধ্যে শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে এবং সরকারের পক্ষ থেকে ৪০ দিনের শোক ঘোষণার পাশাপাশি সরকারি ছুটির ঘোষণা এসেছে।

এই হত্যাকাণ্ডের সংবাদে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে, এবং ইরান নিজেদের প্রতিশোধ নেবার ঘোষণা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

আইআরআইবি এবং ইরানের অন্যান্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রবিবার (১ মার্চ) সকালে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর প্রচার করার পর দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

রয়টার্স, বিবিসি ও সিএনএনের প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে অভিযান চালানো হয়েছে তা ইরানের আকাশসীমা পর্যন্ত বিস্তৃত ছিল এবং এতে কুপুরুষোচিত হামলায় খামেনিকে লক্ষ্য করে যথেষ্ট ক্ষেপণাস্ত্র ও বোমা ছোড়া হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে খামেনির মৃত্যু নিশ্চিত করে লিখেছেন, “ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন খামেনি মারা গেছেন।” যদিও ইরানি পক্ষ পরবর্তীতে এমন দাবি কিছু গণমাধ্যমে উড়িয়ে দিয়েছে এবং খামেনি যুদ্ধ পরিস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়ে এসেছে।

ইরানী নাগরিকদের মধ্যে শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে এবং সরকারের পক্ষ থেকে ৪০ দিনের শোক ঘোষণার পাশাপাশি সরকারি ছুটির ঘোষণা এসেছে।

এই হত্যাকাণ্ডের সংবাদে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে, এবং ইরান নিজেদের প্রতিশোধ নেবার ঘোষণা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত