জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাজশাহী ৮ ডাকাত আটক, গনপিটুনিতে নিহত এক

রাজশাহী ৮ ডাকাত আটক, গনপিটুনিতে নিহত এক
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় গণপিটুনিতে এক ডাকাত নিহত আরও সাত জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য উঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেছেন।সরেজমিনে গিয়ে স্থানীয়দের মারফত জানা যায়, রাত তিনটার দিকে একটি পিকআপ গাড়ি নিয়ে উপজেলার চকপলাশী গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮ জন ডাকাত ঢুকে পড়ে। এ সময় এলাকাবাসী এরা টের পেয়ে চিল্লাচিল্লি ও মাইকে ঘোষণা দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে। 

পরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পিকআপটি আটকে দিয়ে ডাকাতদের ধাওয়া দিয়ে ধরে ফেলে উত্তেজিত জনতা। পরে গণপিটুনিতে নিহত হয় দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের আকরাম আলীর ছেলে শাহীন আলী (৩৫)।

এবিষয়ে সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, রাত তিনটার সময় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে এবং আটক করে পরে পুলিশকে ফোন দিয়ে তাদের হাতে তুলে দেয়।

আটক ডাকাতরা হলেন, মোঃ শামীম (৩৫) পিতা মোঃ লালু, চকপলাশী, পু‌ঠিয়া, রাজশাহী। শ‌ফিকুল ইসলাম (৪৫) পিতা মৃত সোনা মিয়া, জিরানী, আশু‌লিয়া ঢাকা। র‌ফিকুল ইসলাম (৪০) পিতা জহুরুল ইসলাম, ইমাদপুর, মিঠাপুকুর, রংপুর। মোঃ শাহীন (৪৫) পিতা আকরাম আলী, মা‌ড়িয়া, দূর্গাপুর, রাজশাহী। খানজাহান (৩৫) পিতা মা‌হি, নান‌জেগু‌ড়ি, ধামরাই, ঢাকা। সে‌লিম শেখ (৩০) পিতা সাত্তার শেখ, বামা‌লের চর, ভূঞাপুর, টাঙ্গাইল। মামুন (৪২) পিতা একানদা‌নি সরকার, কু‌টিবয়রা, ভূঞাপুর, টাঙ্গাইল। রুপচান (৩০) পিতা মোস্তফা, সো‌নিয়াপাড়া, থানা দেওয়ানগঞ্জ, জামালপুর।

উল্লেখ্য যে ওই এলাকায় গত এক মাসে প্রায় সাতটির মতো গরু ও দুটির মতো ভ্যান চুরি হয়ে গেছে বলে, নিশ্চিত করেছেন এলাকাবাসী।

পুঠিয়া থানার ওসি (তদন্ত) দুলাল হোসেন বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি পিকআপযোগে আটজন রাকাত ডাকাতি করতে এসে এলাকাবাসীর হাতে আটক হয় পরে উত্তেজিত এলাকাবাসী মারধর করলে একজন নিহত হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহী ৮ ডাকাত আটক, গনপিটুনিতে নিহত এক

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত