নওগাঁর সাপাহারে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪৭) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার গোয়ালা লক্ষিতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরদিন বুধবার (৪ মার্চ) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়।
নিহত শহিদুল ইসলাম উপজেলার গোয়ালা খরিবোন গ্রামের মৃত. আমির আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর এজাহার নামীয় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে সাপাহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়ালা মাসনাতলা গ্রামের মৃত ইয়াহিয়ার ছেলে মো: মতিবুর ইসলাম (৫৫) ও তার ছেলে আল মামুন (২০), মৃত নজর আলী মন্ডলের ছেলে মো: রফিকুল ইসলাম(৭০) এবং খরিবনা গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুর রায়হান (২০) ও মোঃ শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে শহিদুলের পরিবারের সাথে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহিদুল তার নিজস্ব অটোচার্জার ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে গোয়ালা লক্ষিতলা এলাকায় পৌঁছালে হামলাকারীরা রাস্তায় বাঁশ ফেলে তার গতিরোধ করে। এরপর তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে শহিদুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। সেখানে তার অবস্থা আরো আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করাহয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে হামলার পর ওই রাতেই প্রতিপক্ষরা পুনরায় দলবদ্ধ হয়ে শহিদুলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। তারা ঘরের দরজা-জানালা ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং এসময় বাধা দিতে গেলে নিহতের মা ও দুই পুত্রবধূকে মারধর করে জখম করে তারা।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় এজাহার নামীয় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে একটি হ’ত্যা মামলা দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন