জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে র‍্যাবের পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও ২৯৯ বোতল এসকাফসহ গ্রেফতার ৫

ছবি-সংগৃহীত

দিনাজপুরে র‍্যাব-১৩ এর পৃথক দুইটি অভিযানে ২৪ কেজি গাঁজা ও ২৯৯ বোতল এসকাফ (ফেন্সিডিল সমজাতীয়) জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দিনাজপুরের চিরিরবন্দর থানার রাণীরবন্দর এলাকার ইছামতি ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় রংপুর থেকে দিনাজপুরগামী মিথুন সুপার নামে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়।

তল্লাশীকালে বাসের একটি ভাড়াকৃত সিটের সামনে পা রাখার স্থানে কালো কাপড়ে বিশেষভাবে বাঁধা অবস্থায় রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,  টুটন সরকার (৩০), খোকন মিয়া (৪৫) ও জামাল উদ্দীন (৪৮)। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায়।

এদিকে পৃথক আরেকটি অভিযানে আজ সকাল ৮টা ৫০ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ির পশ্চিম পাশে ধানের খড়ের গাদা থেকে ২৯৯ বোতল এসকাফ জব্দ করা হয়।

এই ঘটনায় তরিকুল ইসলাম (২৭) ও রনি (১৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার বালান্দুর এলাকায়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দিনাজপুরে র‍্যাবের পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও ২৯৯ বোতল এসকাফসহ গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

দিনাজপুরে র‍্যাব-১৩ এর পৃথক দুইটি অভিযানে ২৪ কেজি গাঁজা ও ২৯৯ বোতল এসকাফ (ফেন্সিডিল সমজাতীয়) জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দিনাজপুরের চিরিরবন্দর থানার রাণীরবন্দর এলাকার ইছামতি ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় রংপুর থেকে দিনাজপুরগামী মিথুন সুপার নামে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়।

তল্লাশীকালে বাসের একটি ভাড়াকৃত সিটের সামনে পা রাখার স্থানে কালো কাপড়ে বিশেষভাবে বাঁধা অবস্থায় রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,  টুটন সরকার (৩০), খোকন মিয়া (৪৫) ও জামাল উদ্দীন (৪৮)। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায়।

এদিকে পৃথক আরেকটি অভিযানে আজ সকাল ৮টা ৫০ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ির পশ্চিম পাশে ধানের খড়ের গাদা থেকে ২৯৯ বোতল এসকাফ জব্দ করা হয়।

এই ঘটনায় তরিকুল ইসলাম (২৭) ও রনি (১৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার বালান্দুর এলাকায়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত