জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৬৯ লাখ টাকার চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র বরিশাল অঞ্চলের  বীমাদাবীর ৩ কোটি ৬৯ লক্ষ টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৭ মার্চ ) সকালে বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র নিজস্ব ভবন মিলনায়তনে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ- ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার,  জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন  প্রকল্প পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হোসেন আয়নাল, আল আমিন একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোকলেসুর রহমান   ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আতিকুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মিজানুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ কামরুজ্জামান, পপুলার ডিপিএস প্রকল্পের সিনিয়র জি এম সোয়েব আহমেদ দেওয়ান, পপুলার ডিপিএস প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ আসলাম হোসেন বাচ্চু  প্রমুখ। 

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর ৩ কোটি ৬৯ লাখ টাকার চেক গ্রাহকের হাতে তুলে দেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৬৯ লাখ টাকার চেক হস্তান্তর

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত