জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে র‍্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি-সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলার থুপশহর এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

র‍্যাব সূত্রে জানা যায়, রবিবার (৮ই ফেব্রুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উপজেলার থুপশহর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মো. মাসুদ (৪৫) কে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ উপজেলার থুপশহর গ্রামের মৃত মান্নানের ছেলে। আটক করার পর সাক্ষীদের উপস্থিতিতে তার দখলে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব সদস্যরা।

র‍্যাব জানায়, মাসুদ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে কয়েকদিন ধরে র‍্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ স্বীকার করেছে যে, উদ্ধার হওয়া গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে সে ঘটনাস্থলে অবস্থান করছিল।

র‍্যাব আরও জানায়, মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বদলগাছীতে র‍্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলার থুপশহর এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

র‍্যাব সূত্রে জানা যায়, রবিবার (৮ই ফেব্রুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উপজেলার থুপশহর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মো. মাসুদ (৪৫) কে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ উপজেলার থুপশহর গ্রামের মৃত মান্নানের ছেলে। আটক করার পর সাক্ষীদের উপস্থিতিতে তার দখলে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব সদস্যরা।

র‍্যাব জানায়, মাসুদ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে কয়েকদিন ধরে র‍্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ স্বীকার করেছে যে, উদ্ধার হওয়া গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে সে ঘটনাস্থলে অবস্থান করছিল।

র‍্যাব আরও জানায়, মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত