জয়পুরহাটের আক্কেলপুরে ঈদুল ফিতর উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করেছে আবাম ফাউন্ডেশন।
শনিবার উপজেলার সোনামুখী ল্যাঙ্গরপীর মাদরাসা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের হাতে নতুন পাঞ্জাবি তুলে দেওয়া হয়। এতে এতিমখানার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আবাম ফাউন্ডেশনের প্রতিনিধি রিপন হোসেন জানান, ঈদের আনন্দ যেন এতিম ও অসহায় শিশুদের সঙ্গেও ভাগাভাগি করা যায়—এই লক্ষ্যেই তাদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানান।
এ সময় এতিম শিক্ষার্থীরা নতুন পোশাক পেয়ে আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
আপনার মতামত লিখুন