জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মান্দায় বিনা মূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া গ্রামে দারুল হিকমাহ ইয়ুথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন (২২ মার্চ) আন্দারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি এক শিশুর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার মো. সাদেকুল আলমের সভাপতিত্বে ও মান্দা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্যা।

আয়োজক সূত্রে জানা যায়, এদিন প্রায় দেড় শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাও করা হয়।

স্বাগত বক্তব্যে সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইকরামুল বারী জানান, ‘মানুষের সাথে, জীবনের পাশে’ প্রতিপাদ্য নিয়ে সংগঠনটি গত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাইদুর রহমান মোল্যা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং এলাকার বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রত্যন্ত গ্রামের তরুণদের এমন উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, ব্যক্তিস্বার্থের বাইরে এসে সমাজকল্যাণে কাজ করা বর্তমান সময়ে বিরল দৃষ্টান্ত। ভবিষ্যতেও সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এছাড়াও মো: ফেরদৌস মোল্যা,ইয়াজ উকিল, রইস উদ্দীন মেম্বার, লজিম উদ্দীন, এনামুল হক মণ্ডল, আলী হাসান পিন্টু, আঃ ছালাম, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের কার্যকরী কমিটির অন্যান্য সদস্য কোষাধ্যক্ষ মোঃ মোরশেদ আলম, সম্পাদক মামুনুর রশীদ, মোহাব্বত পিয়াদা, শামীম হোসেন, হাফেজ মো: আ: রাযযাক, ফিরোজ হোসেন, ও স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মান্দায় বিনা মূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত